যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে রক্তদান ও চক্ষু শিবির

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে লাউয়াছড়া, শ্রীমংগল, মৌলভীবাজারে স্বেচছায় রক্তদান কর্মসূচী এবং বিনামূল্যে চক্ষু শিবির, গাইনী ও সাধারণ চিকিত্সা সেবার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংকের চেয়ারম্যান কানুতোষ মজুমদার। যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক ইঞ্জিনিয়ার মুশার্রফ হুসাইন এবং ইঞ্জিনিয়ার মো. আতিকুর রহমান। -প্রেস বিজ্ঞপ্তি