পুঁজিবাজার তালিকাভুক্তিতে বেপজার অনাপত্তিপত্র লাগবে
প্রকাশ : ১৬ মার্চ ২০১৪, ২০:৪২
রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) অবস্থিত শিল্প প্রতিষ্ঠানগুলোর পুঁজিবাজারে তালিকাভুক্তির ক্ষেত্রে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) অনাপত্তিপত্র ছাড়া অনুমোদন না দিতে অনুরোধ করেছে বেপজা। এর কারণ হিসেবে বেপজা বলছে, অনাপত্তিপত্র ছাড়া পুঁজিবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে মূলধন সংগ্রহের অনুমতি দেয়া হলে প্রতিষ্ঠানগুলো প্রকৃত তথ্য গোপন করার সুযোগ পেতে পারে। এতে সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে অনাপত্তিপত্র ছাড়া আইপিও অনুমোদন না দেয়ার জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) অনুরোধ জানিয়েছে বেপজা। সম্প্রতি বেপজার পক্ষ থেকে এ সংক্রান্ত একটি চিঠি বিএসইসির চেয়ারম্যান বরাবর পাঠানো হয়েছে।