সুজনের ‘আমি তোর পাগল ছেলে মা’

সম্প্রতি মা দিবস জি-সিরিজের ব্যানারে রিলিজ হয়েছে এম আর খান সুজনের ‘আমি তোর পাগল ছেলে মা’। গানটিতে কথা ও কণ্ঠ দিয়েছেন শিল্পী নিজেই। আলিম হালদারের সুরে ওয়াহেদ শাহিন সংগীতে পরিচালনা করেছেন। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন মাহফুজ ইসলাম। চিত্রগ্রহণে ছিলেন মো. সোলায়মান। মডেল হিসেবে কাজ করেছেন নওমি খান ও স্বপ্ন। মা দিবসের এই গানটি দর্শক-শ্রোতাদের মধ্যে বেশ সাড়া জাগিয়েছে। এম আর খান সুজন বলেন, ‘গানের প্রতি ভালোবাসা থেকেই গান করি। সকলের দোয়া পেলে জীবনের শেষ দিন পর্যন্ত গান করে যেতে চাই।’