ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ১৬ মার্চ ২০১৪, ২১:২৩
ভুরুঙ্গামারীর আন্ধারীঝাড়ে ইউপি চেয়ারম্যান গাজীউর রহমানের বিরুদ্ধে নারী নির্যাতন, ধর্ষণ, জমি দখলসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে ঝাড়ু মিছিল করেছে এলাকাবাসী। শনিবার মিছিলটি উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়ন পরিষদ থেকে বের হয়ে বাজার ঘুরে ভুরুঙ্গামারী-কুড়িগ্রাম আঞ্চলিক সড়কে প্রতিবাদ সভা করে। এসময় বীর বাড়াইটারী গ্রামের সিরাজুলের স্ত্রী লাকী বেগম (৪৫) বলেন- আমার অমতে শ্লীলতাহানির মিথ্যা অভিযোগে প্রহসনের বিচারে সেচ পাম্প মালিক আব্দুল কুদ্দুসের প্রায় ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা করে চেয়ারম্যান আত্মসাত্ করেন। প্রতিবাদ করায় দুর্ব্যবহার করেন।