প্রতিশোধপরায়ণ যুবক

 

সামান্য টাকার জন্য নিজের প্রেমিকার সামনে অপমানিত হন মারজুক রাসেল। প্রেমিকা তাঁর চলে যায়। বিষয়টি মেনে নিতে পারেন না মারজুক। প্রতিশোধপরায়ণ হয়ে ওঠেন। বদরাগী মারজুকের প্রতিশোধের পদ্ধতি আবার অন্যরকম। প্রতিশোধ নিতে ৬/৭ জন মোটা মানুষ ফ্রিতে ঢাকা শহর ঘুরাবেন তিনি। এমন গল্প নিয়েই পরিচালক হিমু আকরাম নির্মাণ করেছেন নাটক ‘মাই নেইম ইজ জনি’। এর নাম ভূমিকায় অভিনয় করেছেন মারজুক রাসেল। ঈদে নাটকটি চ্যানেল আইতে প্রচারিত হবে।