উখিয়ায় ১৪ প্রার্থীর প্রতীক বরাদ্দ

উখিয়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানসহ ১৪ জন প্রার্থীর মধ্যে বৃহস্পতিবার লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ দিয়েছে জেলা রিটার্নিং অফিসার। তত্মধ্যে চেয়ারম্যান পদে আলোচিত বিএনপির একক প্রার্থী সরওয়ার জাহান চৌধুরী পেয়েছে (ঘোড়া) ও আওয়ামী লীগের একক প্রার্থী অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী পেয়েছে (আনারস)। এ দুই প্রার্থী তাদের কাঙ্ক্ষিত প্রতীক পেয়ে তাত্ক্ষণিকভাবে প্রচারণা শুরু করায়; সরগরম হয়ে উঠেছে উখিয়ার নির্বাচনী পরিবেশ। এছাড়া চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ জাহান কাজল পেয়েছে (দোয়াত-কলম), আবুল কাশেম এম.এ (কাপ-পিরিচ) ও আবুল মনসুর চৌধুরী পেয়েছে (মোটর সাইকেল)। ভাইস চেয়ারম্যান পদে বিএনপির একক প্রার্থী সুলতান মাহমুদ চৌধুরী (টিউবওয়েল), আওয়ামী লীগের একক প্রার্থী মাহবুবুল আলম মাবু (উড়োজাহাজ), অ্যাড: জমির উদ্দিন (তালা), অ্যাড: অনিল বড়ুয়া (চশমা) ও নুর মোহাম্মদ সিকদার (টিয়া পাখি), নুরুল আলম নুরু মেম্বার (বই) ও সাদেক হোসেন পেয়েছে (মাইক) প্রতীক। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির একক প্রার্থী ছেনুয়ারা বেগম পেয়েছে (কলসী) ও আওয়ামী লীগের একক প্রার্থী খুরশিদা করিম পেয়েছে (প্রজাপতি) প্রতীক।