বঙ্গবন্ধুর সম্মানে ‘স্বপ্নের সীমানা’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে সামাজিক সাংস্কৃতিক সংগঠন আমরা সূর্যমুখী ‘স্বপ্নের সীমানা’ নামের একটি অডিও অ্যালবাম প্রকাশ করেন। মোট ১০টি গান নিয়ে নির্মিত এই অ্যালবামের সবকটি গানের রেকর্ডিং হয় সেলিব্রেটি সাউন্ডল্যাবে। এই অ্যালবামের গানগুলোতে কণ্ঠ দিয়েছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা তিমির নন্দী, পারভীন সুলতানা, ক্লোজআপওয়ান তারকা লিজা, নবীন শিল্পী পলাশ মাহমুদ ও নাজমুল হোসেন। গানগুলোর শিরোনাম হলো ‘বঙ্গবন্ধু তুমি যেন’, ‘চাঁদ হয়ে আছো তুমি’, ‘তুমি ভালোবেসে ছিলে’, ‘তোমার নামে’, ‘বঙ্গবন্ধু তোমায় যারা’, ‘শুভ হোক’, ‘স্বাধীনতা মানে’, ‘দুঃখ মনে’, ‘জয় বাংলা’, ‘মায়ের কোলের মতো’। তিমির নন্দীর সাথে দুটি গানে কণ্ঠ দিয়েছেন পারভীন সুলতানা ও লিজা। এটি প্রকাশ হয়েছে অগ্নিবীণার ব্যানারে।