রামেক-এ অনিয়ম

এক ডাক্তারসহ তিন কর্মকর্তা ওএসডি

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ১ চিকিত্সকসহ ৩ কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে। রবিবার এ সংক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের চিঠি রামেক হাসপাতালে পৌঁছেছে। ওএসডি হওয়া কর্মকর্তারা হলেন, ওষুধ ভান্ডারের প্রধান কর্মকর্তা ডা. মনসুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা (নিজ বেতনে) দিদার রসুল ও হিসাবরক্ষক আলিমুল ইসলাম। এদিকে ফার্মাসিস্ট আবদুল কাইয়ুম ও শিলা দত্তকে বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে বদলি করা হয়েছে। এছাড়া প্লাস্টিক সার্জারি বিভাগের ডা. ইমরান ও গাইনী বিভাগের ডা. জেমি ও তানিয়ার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।