আগারগাঁওয়ে পাসপোর্ট অফিসের ১৬ দালালের কারাদণ্ড
প্রকাশ : ১৬ মার্চ ২০১৪, ২২:০১
রাজধানীতে ১৬ পাসপোর্ট দালালকে গতকাল রবিবার বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আগারগাঁও পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে তাদের এ কারাদণ্ড দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আনোয়ার পাশা। গ্রেফতারকৃতদের মধ্যে মোহাম্মদ পান্নু, মোস্তাকুল হক আপেল, শেখ আকরামুজ্জামান, মজিবর রহমান, মাহাবুব পাটোয়ারী, নুরনবী, ফিরোজ ফকির, রাশিদা আক্তার, মায়া বেগম, দিলরুবা বেগমকে তিন মাসের ও শাহআলম, আব্দুল গনি, মামুন, নিহাররঞ্জন, নাইম ও সাইদুলকে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়।
অভিযান পরিচালনাকারী র্যাব-২ এর সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার বশির আহমেদ জানান, অভিযুক্তগণ লাইনে দাঁড়ানো পাসপোর্ট প্রার্থীদের পাসপোর্ট করিয়ে দেয়ার কথা বলে নানাভাবে উত্ত্যক্ত করতে থাকে। মোবাইল কোর্ট তাদেরকে হাতে নাতে ধরে ফেলে।