শোক সংবাদ
প্রকাশ : ১৬ মার্চ ২০১৪, ২২:১৮
মো. আলী আকবর খান
বরিশালে বানারীপাড়া ডিগ্রি কলেজের প্রভাষক সুলতানা আক্তার লিপির বাবা ও বন্দর বাজারের ব্যবসায়ী মো. আলী আকবর খান (৭৫) লিভার ক্যান্সারে আক্রান্ত থাকা অবস্থায় গত শনিবার লঞ্চে করে ঢাকায় নেয়ার পথে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে বানারীপাড়া ডিগ্রী কলেজ, প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
আবদুর রব
দৈনিক ফেনীর সময়ের সার্কুলেশন ম্যানেজার আবদুর রহিমের বাবা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আবদুর রব (৬৫) গত শুক্রবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ৬ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।