সুনামগঞ্জের ছাতকে প্রেমিক যুগলের আত্নহত্যা

সুনামগঞ্জের ছাতকের পল্লীতে এক প্রেমিক যুগল গলায় ওড়না পেচিয়ে আত্নহত্যা করেছে। এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের কুরিয়া গ্রামে। গতকাল রবিবার বিকেল সাড়ে ৫টায় স্থানীয় ব্রাক স্কুলের কক্ষের তীরের সাথে গলায় ওড়না পেছিয়ে তারা আত্নহত্যা করে। জানা যায়, সিলেটের বালাগঞ্জ উপজেলার কুবেরাই গ্রামের দিলীপ বিশ্বাস (২৩) ছাতকের লাফার্জ সুরমা সিমেন্ট ফ্যাক্টরির অস্থায়ী শ্রমিক হিসেবে কাজ করেন। তিনি ছাতক উপজেলার কুরিয়া গ্রামের দিলীপের ফুফার বাড়ি প্রায় সময়ই আসা-যাওয়া করতেন। সে সুবাদে দিলীপের ফুফাতো বোন চম্পা রানী বিশ্বাস (১৮) এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত বৃহস্পতিবার দিলীপ তার ফুফার বাড়ি বেড়াতে যায়। শনিবার রাত থেকে তাদের বাড়ির লোকজন অনেক খুজাখুজির পর গতকাল বিকেলে ব্রাক স্কুলের একটি কক্ষে গলায় ওড়না পেছানো ঝুলন্ত অবস্থায় তাদের লাশ দেখতে পায়। পুলিশ সন্ধ্যায় প্রেমিক যুগলের লাশ উদ্ধার করে ময়না তদন্তেরর জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।