ইরানের জয় কেড়ে নিল সিঙ্গাপুর

গতকাল ইসলামী ব্যাংক এশিয়ান গেমস হকির প্রথম ম্যাচে সিঙ্গাপুর ৩-২ গোলে হারিয়েছে ইরানকে। হকি স্টেডিয়ামে বি গ্রুপের ম্যাচে তাহেরিবাদ ও আব্বাসি রেজার গোলে ইরান ২-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথম জয়ের স্বপ্ন দেখে। কিন্তু সিঙ্গাপুর দ্বিতীয়ার্ধে তিন গোল করে ম্যাচটি জিতে নেয় ৩-২ ব্যবধানে। সিঙ্গাপুরের আশরাফ, সেলিম হাসিফ সমতা ফেরান এবং ম্যাচের শেষ বাঁশি বাজার আগে গোয়াকা ইয়ং থিমোটি জয়সূচক গোলটি করেন ৩-২। থিমোটি পান ম্যাচ সেরার পুরস্কার। আজকের খেলা ঃ শ্রীলংকা-ওমান, চাইনীজ তাইপে-কাতার, বেলা ২টা ও ৪টা।