শেখ জামাল ও রাসেলের ম্যাচ আজ

আইএফএ শিল্ডে খেলতে গিয়ে লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের তিনটি ম্যাচ অবশিষ্ট রয়ে গিয়েছিল। ঢাকায় ফেরার পর একটি ম্যাচ খেলেছে শেখ জামাল। কিন্তু পরবর্তীতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের মাঠ না পাওয়ায় লিগে শেখ জামালের শেষ দুটি ম্যাচ হতে পারছিল না। টিটোয়েন্টি ক্রিকেটের কনসার্টের কারণেও আরো একবার ম্যাচ পেছাতে হয়েছিল। আজ শেষ দুটি ম্যাচের প্রথমটিতে শেখ জামাল খেলবে শেখ রাসেলের বিরুদ্ধে। খেলা শুরু হবে সাড়ে ৫টায়। লিগে প্রথম পর্বে নিজেদের শেষ ম্যাচে শেখ জামাল খেলবে উত্তর বারীধারা ক্লাবের বিরুদ্ধে, বৃহস্পতিবার।