খেলা হচ্ছে না জনসনের

পায়ের আঙ্গুলের ইনফেকশনের কারণে বিশ্বকাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলা হচ্ছে না অসি পেসার মিশেল জনসনের। রবিবার অস্ট্রেলিয়ার টি-২০ স্কোয়াডের জন্য জনসনের পরিবর্তে ৩২ বছর বয়সী আন্তর্জাতিক ক্রিকেটার ডগি বলিঙ্গারের নাম ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আইসিসির অনুমোদন নিয়েই দলে এই পরিবর্তন আনা হয়েছে। সমপ্রতি ইংল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিত এশেজ সিরিজে অস্ট্রেলিয়ার ৫-০ ব্যবধানে সিরিজ জয়ের মূল নায়ক ছিলেন এই পেসার। যিনি পরবর্তীতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ জয়েও অস্ট্রেলীয়দের সহায়তা করেছেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান চিকিত্সা কর্মকর্তা জস্টিন পাওলোনি বলেন, ‘মিশেলের ডান পায়ের বৃদ্ধাঙ্গুল কেটে গেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টেস্ট চলাকালে ওই ঘটনা ঘটে। পরে বাড়িতে ফেরার পর সেখানে ঘা হয়ে গেছে। তিনি বলেন, ‘আমরা সেরে ওঠার জন্য তাকে পর্যাপ্ত সময় দিয়েছিলাম। তবে সেটা যথেষ্ট ছিল না।’