বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি (সেকেন্ড টাইম)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (বিবিএ,আইবিএ)
Md. Rajjob Hossain Senior Research Associate & Editor, S@ifur's
প্রকাশ : ১৭ মার্চ ২০১৪, ১৯:৫৫
গতকালের পর
06. (A) All are fully considered for benefits: men, women, and children.
(B) All men, women, and children are fully considered for benefits.
(C) For benefits, men, women, and children are all fully considered.
(D) Fully considered are all men, women, and children for benefits.
অর্থ- fully : পরিপূর্ণভাবে।
considered : বিবেচনা করা হয় এমন। benefit : উপকার।
are-এর আসল subject হলো: all (men, women and children)। (B)-এর বাক্যটি সঠিক অর্থপূর্ণ; অর্থাত্, সব নারী-পুরুষ ও শিশুরা পুরোপুরিভাবে বিবেচিত উপকার পাওয়ার জন্য। উত্তর হবে (B)।
Instructions (Question: 07 & 08) : From the following (A) to (D) choose the word which is SIMILAR to the CAPITALIZED word.
07.CONVIVIAL
(A) Solemn (B) Reticent
(C) Taciturn (D) Sociable
solemn (সলেম্) : ভাবগম্ভীর।
taciturn : মৌনস্বভাব।
reticent (রেটিসেন্ট্) : স্বল্পভাষী।
sociable (সোশাএই্বল্): মিশুক;
convivial(কনিভভিঅ্যাল্): আনন্দ-উল্লাসময়; উত্সবমুখর; মিশুক।
যিনি সবার সাথে মিলে মিশে চলতে পারেন।
উত্তর হবে (D)।
08.CUMBERSOME
(A) Unwieldy (B) Vapid (C) Filch (D) Transient
unwieldy (আন্ওয়ীলিড) : অসুবিধাজনক কোন কিছু; বেশি বড় ও ভারী আকারের কিছু যা সরানো কঠিন।
cumbersome (কাম্বার্সাম্) : বড় বা ভারী হওয়ার কারণে অসুবিধাজনক/ ঝামেলাপূর্ণ। তার মানে, যা ঝামেলা / কষ্ট / অসুবিধা সৃষ্টি করে।
vapid (ভ্যাপিড্) : নিরস; নিস্তেজ। উত্তর হবে (A)।
Instructions (Question: 09 to 11) : Each sentence has four underline parts and marked (A) to (D) Identify the one underlined part that must be changed to make the sentence correct.
09.Several million points on the human body
registers either cold, heat, pain, or touch.
অর্থ- several : কয়েক। register : উপলদ্ধি করে।
registers-এর আসল subject হলো points, তাই (c)-তে registers না হয়ে register হবে। উত্তর হবে (C)।
অর্থ-শরীরের কয়েক মিলিয়ন Point উপলদ্ধি করে ঠান্ডা, তাপ অথবা স্পর্শ।
10.While highly prized for symbolizing good
luck, the four-leaf clover is rarity found in
nature.
অর্থ- prized for: ভাল কিছুর জন্য বিখ্যাত / সমাদৃত। rarely : বিরল।
clover : একপ্রকার ঘাস / পাতা। highly : খুবই।
symbolize : লক্ষণ হওয়া। good luck : সৌভাগ্য।
(D)-তে rarity found না হয়ে, rarely found (দেখাই যায় না এমন) হবে।
উত্তর হবে (D)।
অর্থ- যদিও সৌভাগ্যের প্রতীক হওয়ার জন্য খুবই সমাদৃত, চার পাতা বিশিষ্ট ক্লোভার প্রকৃতিতে খুবই কম দেখা যায়।
11.The dachshund is a hardy, alert dog with a
well sense of smell.
-সমাধান-
(C)-তে well sense না হয়ে good sense হবে। well sense : ভালভাবে ইন্দ্রিয় কথাটি ভুল। বরং ভাল ইন্দ্রিয় বা good sense হল সঠিক। উত্তর হবে (C)।
অর্থ- hardy : শক্ত। alert : সতর্ক; হুশিয়ারী।
অর্থ- dachshund (ড্যাকশান্ড) হলো কোন কিছুর ঘ্রাণ পাওয়ার ভাল ইন্দ্রিয়বিশিষ্ট একটি কষ্টসহিষ্ণু এবং সতর্ক কুকুর।
মতামত জানাতে
01713432080, 01720039861