হ্যালি বেরির সংসারে ভাঙনের সুর
প্রকাশ : ১৭ মার্চ ২০১৪, ২০:৩৪
অস্কারজয়ী হলিউডি অভিনেত্রীর জনপ্রিয়তার সঙ্গে ব্যস্ততা দিন দিন বেড়েই যাচ্ছে। আর ব্যস্ততাই কাল হয়ে দাঁড়িয়েছে তার জীবনে। বিশেষ করে তার সংসারে। প্রচণ্ড কাজের ব্যস্ততার জন্য ভাঙতে যাচ্ছে তার সাংসারিক জীবন। হ্যালি ব্যারি ও ফরাসি অভিনেতা অলিভিয়ার মার্টিনেজের বিয়ের বয়স এক বছর এখনও পূর্ণ হয়নি। আর এই স্বল্প সময়ের মধ্যেই ভেঙে যাচ্ছে তাদের দাম্পত্য জীবন। শোনা যাচ্ছে, হ্যালি বেরির আঙুলে এখন বিয়ের আংটিটাও দেখা যায় না। আর এর সব কিছুরই প্রমাণ মিলেছে এবারের অস্কার আয়োজনে। গত বছরের মতো এবার হ্যালি বেরি অস্কারে তার স্বামীকে নিয়ে হাজির হননি।
উল্লেখ্য, ২০১০ সালে ‘ডার্ক টাইড’ চলচ্চিত্রে একসঙ্গে অভিনয় করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন এ দু’জন। ২০১২ সালে বাগদানের ঘোষণা দেন এবং গত বছরের ১৩ জুলাই বিয়ে করেন তারা।