জিহাদ শব্দটির অপপ্রয়োগে দেশে দেশে জঙ্গিবাদ জেগে উঠেছে
প্রকাশ : ১৭ মার্চ ২০১৪, ২০:৪৩
নগরীতে আনজুমানে খোদ্দামুল মুসলেমীনের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে বক্তারা বলেছেন, ‘জিহাদ’ অর্থ সন্ত্রাসকে উস্কে দেয়া নয়। এই শব্দটির অপপ্রয়োগের ফলে ইসলামের নামে দেশে দেশে জঙ্গিবাদী সহিংসতা বেড়ে চলছে। যুদ্ধ, হিংসা, হানাহানিতে বিশ্ববাসীর শান্তি-স্বস্তি আজ হারিয়ে যেতে বসেছে। অহেতুক শত্রুর আক্রমণের শিকার হলে আত্মরক্ষার্থে শর্ত সাপেক্ষে জিহাদের অনুমোদন দেয় ইসলাম। বিরোধীদের নির্বিশেষে খতম, জনজীবনে আতংক ছড়ানো-ত্রাস সৃষ্টি, বিশ্বে অশান্তির আবহ সৃষ্টি করে জনগণের শান্তি হরণ করা কখনোই জিহাদ হতে পারে না।
চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে রবিবার মাহফিলে সভাপতিত্ব করেন আল্লামা সৈয়দ মুহাম্মদ মছিহুদ্দৌলা।
এসময় বক্তব্য রাখেন মুহাম্মদ সাহাবুদ্দিন চৌধুরী, মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরাফ শাহ, শেখ সৈয়দ আবদুল্লাহ আল ফাউল প্রমুখ।