রূপগঞ্জে সুগার মিলের মোটর বিস্ফোরণ, অগ্নিদগ্ধ ৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায় সিটি সুগার মিলের একটি ইলেকট্রিক মোটর বিস্ফোরিত হয়ে আগুন ধরে গেলে চারজন অগ্নিদগ্ধ হন। গত রবিবার রাতে সুগার মিলের চতুর্থ তলায় মোটর মেরামতের সময় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত ইলেকট্রিক ইঞ্জিনিয়ার মুনতাসির রহমান, ইলেকট্রিশিয়ান এনামুল হক, অপারেটর মনোয়ার হোসেন ও সহকর্মী মাহতাব উদ্দিন (৩০)কে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আহতদের সবার মুখসহ শরীরের বিভিন্ন স্থান পুড়ে গেছে।