রমজান মাহমুদ
ওর কথা এর কাছে
এর কথা ওকে
বলে বলে দিন পার
করে কত লোকে।
কেউ এসে কারো মাঝে
সূচ হয়ে ঢোকে
ফাল হয়ে বেরিয়েই
ভরে দেয় শোকে।
সব দেখা যায় না তো
এই সাদা চোখে—
কাজে কেউ পরিণত
হয়ে যায় জোঁকে।
রমজান মাহমুদ
ওর কথা এর কাছে
এর কথা ওকে
বলে বলে দিন পার
করে কত লোকে।
কেউ এসে কারো মাঝে
সূচ হয়ে ঢোকে
ফাল হয়ে বেরিয়েই
ভরে দেয় শোকে।
সব দেখা যায় না তো
এই সাদা চোখে—
কাজে কেউ পরিণত
হয়ে যায় জোঁকে।