নির্বাচনী আদালতের রায়

এল সালভেদরের সাবেক বিদ্রোহী নেতাকে রাষ্ট্রপতি ঘোষণা

এল সালভেদরের নির্বাচনী আদালত দেশের প্রথম বামপন্থী বিদ্রোহী নেতা সালভেদর সানচেজ সিরেনকে রাষ্ট্রপতি নির্বাচনে তার বিজয়কে নিশ্চিত করেছে। যদিও তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নরমান কুইজানো নির্বাচন ভোট জালিয়াতের অভিযোগ তুলেছে। চলতি মাসের ৯ তারিখের নির্বাচনে বিজয়ী রাষ্ট্রপতি সানচেজ ৫০.১১% এবং তার প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ দলের প্রার্থী নরমান ৪৮.৮৯% ভোট পায়। রবিবার আদালত নরমান কুইজানোর ভোট জালিয়াতির অভিযোগের পিছনে পর্যন্ত প্রমাণ পাননি বলে জানান। বার্তা সংস্থা রয়টার্স নির্বাচনী আদালতের রাষ্ট্রপতির উদ্ধৃতি দিয়ে বলেন, নির্বাচনী ফলাফলের ভিত্তিতে সালভেদর সানচেজ সিরেনকে রাষ্ট্রপতি এবং অস্কার স্যামুয়েল অরটিজকে সহকারী রাষ্ট্রপতি হিসেবে ১ জুন ২০১৪ থেকে ১ জুন ২০১৯ সাল পর্যন্ত দায়িত্ব পালনের জন্য নাম ঘোষণা করেছে।