কক্সবাজারের তিন উপজেলায় ৪৯ প্রার্থী মাঠে
প্রকাশ : ১৭ মার্চ ২০১৪, ২১:৩৮
কক্সবাজারের ৩ উপজেলার নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের ৪৯ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। প্রাথীরা হলেন, কক্সবাজার সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী জেলা জামায়াতের সেক্রেটারি জিএম রহিম উল্লাহ (মোটর সাইকেল), বিএনপির একক প্রার্থী আবদুল মাবুদ (আনারস), আওয়ামী লীগ নেতা কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল আবছার (ঘোড়া), জেলা আওয়ামী লীগের সদস্য আবু তালেব (দোয়াত কলম) ও ইসলামী ঐক্যজোটের জেলা সাধারণ সম্পাদক মৌলানা ইয়াছিন হাবিব (কাপ-পিরিচ)।
ভাইস চেয়ারম্যান প্রার্থী জেলা যুবলীগ নেতা হুমায়ুন কবির হিমু ( টিউবওয়েল), জামায়াত নেতা শহিদুল আলম বাহাদুর (মাইক), জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নেজাম উদ্দিন (চশমা), বিএনপি নেতা সাইফুল ইসলাম (তাল) ও যুবলীগ নেতা সেলিম আকবর (উড়োজাহাজ)।
মহিলা ভাইস চেয়ারমান প্রার্থীদের মধ্যে জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হামিদা তাহের (ফুটবল), হেলেনাজ তাহেরা (প্রজাপতি) ও পারভিন আকতার (পদ্মফুল)।
উখিয়ায় চেয়ারম্যান পদের প্রার্থী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরওয়ার জাহান চৌধুরী (ঘোড়া), উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান আওয়ামী লীগ সমর্থিত হুমায়ুন কবির চৌধুরী মন্টু (আনারস), উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল মনসুর চৌধুরী (মোটর সাইকেল), আওয়ামী লীগ সমর্থিত আশরাফ জাহান কাজল (দোয়াত কলম), এনজিও সংস্থা হেলপ কক্সবাজারের পরিচালক আবুল কাশেম এমএ (কাপ-পিরিচ)।
ভাইস চেয়ারম্যান প্রার্থী বিএনপির সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী (টিউবওয়েল), নাগরিক পরিষদের আহ্বায়ক সাবেক শিবির নেতা নুর মোহাম্মদ সিকদার (টিয়াপাখি), জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম মাবু (উড়োজাহাজ), এ্যাডভোকেট অনিল কান্তি বড়ুয়া (চশমা), রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরুল আলম নুরু মেম্বার (বই), উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জমির উদ্দিন (তালা ) ও আওয়ামী লীগ নেতা সাদেক হোসেন খোকা (মাইক)।
মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা বিএনপির সদস্য ছেনুয়ারা বেগম (কলস) ও উপজেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা খুরশিদা করিম (প্রজাপতি)।
টেকনাফে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও আওয়ামী লীগের একক প্রার্থী সাবেক সাংসদ অধ্যাপক মোহাম্মদ আলী (দোয়াত-কলম), বিএনপি মনোনীত একক প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার কামাল চৌধুরী (ঘোড়া), জামায়াত মনোনীত প্রার্থী জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও হোয়াইক্যং মডেল ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী (মোটর সাইকেল), টেকনাফ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাফর আহমদ (আনারস), উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিএনপির বিদ্রোহী প্রার্থী মোঃ আব্দুল্লাহ (টেলিফোন) ও আ.লীগ নেতা জাফর আহমদের ছেলে মোস্তাক আহমদ (চিংড়ি মাছ)।
ভাইস চেয়ারম্যান প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোঃ ইউনুচ বাঙ্গালী (তালা), উপজেলা কৃষক লীগ সভাপতি এবিএম আবুল হোসেন রাজু (টিয়াপাখি), সাবেক পৌর কাউন্সিলর নজির আহমদ কালু (বাল্ব), আওয়ামী লীগ নেতা সোনা আলী (সিংহ), বিএনপি নেতা ওমর হাকিম (টিউবওয়েল), টেকনাফের সাবেক চেয়ারম্যান আলী আহমদের ছেলে আব্দুর রহমান (টাইপ রাইটার), উপজেলা যুবদল সভাপতি রাশেদুল করিম মার্কিন (ঘুড়ি), জাতীয় পার্টির নেতা মোঃ আবুল হোসাইন হেলালী (চশমা), ফেরদৌস আলম হেলাল (জাহাজ), কামাল উদ্দীন আহমদ (উড়োজাহাজ), আব্দুল ওয়াজেদ (বই) ও ওলামা পরিষদের নেতা রফিক উদ্দীন (মাইক)। নারী ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মিজবাহার ইউছুফ (প্রজাপতি), তাহেরা আক্তার মিলি (পদ্মফুল), মনোয়ারা পারভীন (ফুটবল) ও ফেরদৌস বেগম (কলস)।