স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শন ও পুরস্কার বিতরণ

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কমল গত শুক্রবার টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহা প্রতিষ্ঠিত কুমুদিনী হাসপাতাল ও কমপ্লেক্স পরিদর্শন এবং ভারতেশ্বরী হোমসের ছাত্রীদের মাঝে মেধা পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী বলেন, গণতন্ত্রের মানষকন্যা ও প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিচক্ষণতা ও দূরদর্শিতার কারণে দেশ থেকে জঙ্গিবাদ দূর হতে চলেছে। বিচার হচ্ছে যুদ্ধাপরাধীদের । প্রতিমন্ত্রী কুমুদিনী কমপ্লেক্সে এলে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের নির্বাহী পরিচালক রাজিব প্রসাদ সাহা, উইমেন্স মেডিক্যাল কলেজ,নার্সিং স্কুল ও কলেজ এবং ভারতেশ্বরী হোমসের ছাত্রী ও চিকিত্সকগণ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি কুমুদিনী হাসপাতাল,উইমেন্স মেডিক্যাল কলেজ,ল্যাাবরেটরি,নার্সিং স্কুল ও কলেজ পরিদর্শন করেন। হোমসের ছাত্রীরা প্রতিমন্ত্রীর সম্মানে মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে। পরে তিনি হোমসের পিপিএম হলে ছাত্রীদের হাতে বার্ষিক পুরস্কার তুলে দেন।