নিয়মিত ব্যায়াম অস্থির সুরক্ষায় উপকারী
প্রকাশ : ১৭ মার্চ ২০১৪, ২১:৪৩
এক্সারসাইজ বা ব্যায়াম স্বাস্থ্যের জন্য হিতকর। হূদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও রক্তের খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে ইত্যাদি কতগুণ রয়েছে এক্সারসাইজের। এবার বিশেষজ্ঞগণ গবেষণায় দেখেছেন যারা নিয়মিত এক্সারসাইজ করেন তাদের অস্থি বা বোনসও সবল থাকে।
সম্প্রতি ব্রিষ্টল বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক গবেষণায় দেখেছেন যারা নিয়মিত ব্যায়াম করেন তাদের বোনস-এর ডেনসিটি বা ঘনত্ব স্বাভাবিকের চেয়ে বেশি থাকে। ব্রিষ্টল বিশ্ববিদ্যালয়ের রিউমাটোলজি বিভাগের অধ্যাপক ড: জন টরিয়াস ও তার সহযোগীরা গবেষণাটি করেন।
বিশেষজ্ঞগণ পূর্ণ বয়স্ক ব্যক্তি বা এডাল্ট পপুলেশনের নিয়মিত ব্যায়াম করার পরামর্শ দিয়েছেন। সপ্তাহে অন্তত: ৫ দিন ব্যায়াম করা উচিত। আর প্রতি বার অন্তত: ৩০ মিনিট ব্যায়াম করা ভালো।
লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ