জবি ছাত্রলীগের তিন নেতাকে গ্রেফতারের দাবি সিন্ডিকেটের
প্রকাশ : ১৭ মার্চ ২০১৪, ২১:৪৩
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ তিন ছাত্রলীগ নেতা-কর্মীকে গ্রেফতারের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রবিবার রাতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক সভায় এ দাবি জানানো হয়। একই সঙ্গে প্রশাসনকে এ সংক্রান্ত চিঠি দিতে প্রক্টরকে দায়িত্ব দিয়েছে জবি সিন্ডিকেট। বৈঠক শেষে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।