রিহ্যাব ফেয়ার শুরু ২০ মার্চ
প্রকাশ : ১৭ মার্চ ২০১৪, ২১:৪৪
আগামী ২০ মার্চ থেকে পাঁচ দিনব্যাপী রিহ্যাব ফেয়ার-২০১৪ শুরু হচ্ছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিদ্যুত্ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সোমবার জাতীয় প্রেসক্লাবে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) উদ্যোগে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানানো হয়। মেলায় থাকবে ১৫৫টি স্টল। সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুুক্ত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন- রিহ্যাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল (অব.) আব্দুর রশিদ, ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভুঁইয়া এবং কো-চেয়ারম্যান সরওয়ার্দি ভুঁইয়া প্রমুখ।