মুক্তিযোদ্ধা নৌকমান্ডো এসোসিয়েশনের নির্বাহী পরিষদ গঠন
প্রকাশ : ১৭ মার্চ ২০১৪, ২১:৪৪
বাংলাদেশ মুক্তিযোদ্ধা নৌ-কমান্ডো এসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন এমদাদ হোসেন মতিন। সম্প্রতি মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল ভবনে ত্রি-বার্ষিক সম্মেলনে ৩৬ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের অপর সদস্যদের মধ্যে গুরুত্বপূর্ণ পদে রয়েছেন অনিল বরণ রায় (কো-চেয়ারম্যান), সৈয়দ আহমদ মজুমদার (সিনিয়র ভাইস চেয়ারম্যান), জয়নাল আবেদীন (যুগ্ম মহাসচিব), শান্তি মিয়া সরকার (যুগ্ম মহাসচিব), আব্দুল কাদির (অর্থ সচিব), নজরুল ইসলাম (সাংগঠনিক সচিব), আব্দুর রহিম (প্রচার সচিব), লে. (অব:) আমির হোসেন (ক্রীড়া ও শিক্ষা সচিব) নির্বাচিত হয়েছেন। -প্রেস বিজ্ঞপ্তি