মঞ্চস্থ হলো রম্য নাটক ‘হোম সার্ভিস’

মো. লুত্ফুর রহমান

কুমিল্লা প্রতিনিধি

 

কুমিল্লা প্রতিবিম্ব থিয়েটারের রম্য নাটক ‘হোম সার্ভিস’ চট্টগ্রাম শিল্পকলা একাডেমির নাট্যমঞ্চে মঞ্চস্থ হয়েছে। ৩ দিনব্যাপী ‘নাট্য উত্সব-২০১৯’ উপলক্ষে গত মঙ্গলবার নাটকটি মঞ্চস্থ হয়। হাস্য রসাত্মক ও ব্যাঙ্গ বিদ্রুপাত্মকতার আশ্রয়ে সমাজ ও রাষ্ট্রের নানা অসঙ্গতি তুলে ধরে তা থেকে পরিত্রাণের উপায় নাটকটিতে উপস্থাপন করা হয়েছে। জাহেদুল আলম রচিত ও ফারহানা আহমেদ নির্দেশিত নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নিহা, ফারহানা, শিশির, মাহমুদুল, রাশেদ, নন্দন ও সাথী। নাটকটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নাট্যাভিনেতা শাহাজাহান চৌধুরী। বিপুলসংখ্যক দর্শক এ রম্য নাটক উপভোগ করেন। নাটক শেষে বিশিষ্ট নাট্যকার রবিউল আলম নাটকের নির্দেশক ফারহানা আহমেদকে উত্তরীয় পরিয়ে দেন।