রত্নাই সীমান্তে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

জেলার বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্ত থেকে গতকাল সোমবার সাদ্দাম হোসেন (২৮) নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তিনি বালিয়াডাঙ্গী উপজেলার মোড়ল হাট গড়িয়াল গ্রামের আবুল কাশেমের ছেলে। বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রত্নাই সীমান্তের ৩৮১ নং পিলার এলাকা থেকে গতকাল ভোরে সাদ্দামকে ভারতের ১২১ নাটুয়াটলী বিএসএফ ক্যাম্পের জওয়ানরা ধরে নিয়ে যায়। বিজিবির ঠাকুরগাঁও-৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কামাল হোসেন বলেন, আটক বাংলাদেশি যুবককে ফেরত আনতে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দেয়া হয়েছে।