দামুড়হুদায় আজ আধাবেলা হরতাল ডেকেছে আওয়ামী লীগ
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
প্রকাশ : ১৭ মার্চ ২০১৪, ২২:৫৪
ভোটের ফল বাতিল, পুনর্গণনা ও ইউএনওকে অপসারণের দাবিতে উপজেলায় আজ মঙ্গলবার আধবেলা হরতাল ডেকেছে আওয়ামী লীগ। এ ছাড়াও গতকাল সোমবার বিক্ষোভ সমাবেশ করেছে দলটি।
গত ১৫ মার্চের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে জামায়াতে ইসলামীর প্রার্থী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী সরকারিভাবে নির্বাচিত হয়।
এই ফলাফল বাতিল করে ভোট পুনর্গণনা ও সহকারি রিটার্নিং অফিসার ইউএনও ফরিদুর রহমানকে অপসারণের দাবিতে দামুড়হুদা উপজেলায় আধাবেলা হরতালের ডাক দিয়েছে স্থানীয় আওয়ামী লীগ।