বিভিন্ন লুকে ঐশ্বরিয়ার চমক

 

কান চলচ্চিত্র উত্সবে বলিউড তারকারা সবসময়ই বাজিমাত্ করেন নিজেদের ভিন্ন ভিন্ন লুকে। এবারো তার ব্যতিক্রম হয়নি। প্রতিবারের ধারাবাহিকতায় এবারো কান মাতালেন ঐশ্বরিয়া রাই বচ্চন। উত্সবে নিজের প্রথম লুকেই বাজিমাত্ করেন প্রাক্তন এই বিশ্বসুন্দরী। নিজের ইনস্টাগ্রামে তাঁর ভক্তদের জন্য কিছু ছবি পোস্ট করেন তিনি। আর এতেই বলিউড ডিভার নতুন লুকে মাতোয়ারা অনুগামীরা। কানের বিভিন্ন লুকের এই ছবিগুলো এরইমধ্যে আলোচনার আসন দখল করেছে। এ নিয়ে ১৮ বার রেড কার্পেট মাতালেন এই বলিউড নায়িকা। উত্সবে প্রথমদিন কন্যাকে নিয়ে হাঁটতে দেখা গিয়েছিল ঐশ্বরিয়াকে। মায়ের সাথে ক্যামেরায় পোজও দেয় আরাধ্যা বচ্চন। এছাড়া বেলে ইপোক ও অ্য হিডেন লাইফ ছবির স্ক্রিনিংয়েও হাজির হন তিনি। নামী একটি প্রসাধনী ব্র্যান্ডের প্রতিনিধি হয়ে এবার কান চলচ্চিত্র উত্সবে যোগ দেন এ অভিনেত্রী।