ক্যা ম্পাসের টুকরো খবর
প্রকাশ : ১৮ মার্চ ২০১৪, ১৮:৩৭
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ
ক্যাম্পাস প্রতিবেদক
ফার্মেসি বিভাগের উদ্যোগে দুইদিনব্যাপী দেশের প্রথম ফার্মা জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। ফেয়ারে পনেরটি ঔষধ শিল্প প্রতিষ্ঠান অংশ নেয়। অনুষ্ঠান উদ্বোধন করেন ল্যাব এইডের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ এ এম শামীম। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার গনি চৌধুরী, ট্রেজারার মেজর জেনারেল (অব.) ডা: এম শাজাহান এবং রেজিষ্ট্রার প্রফেসর এ ওয়াই এম ইকরাম-উদ-দ্দৌলা, ফামের্সী বিভাগের উপদেষ্টা প্রফেসর ড. এম এ রশিদ এবং বিভাগীয় প্রধান প্রফেসর ড. রেবেকা বানু।
জসিম উদ্দিন ইনস্টিটিউট
সোমবার জসিম উদ্দিন ইনস্টিটিউট-এর শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক পরিদর্শনে যায়। শিক্ষার্থীরা জানায়, এই শিক্ষাসফরের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পেরেছি। শিক্ষকদের সাথে এসে আমাদের আনন্দের একটি দিন কেটেছে।