মনমাতানো ছবি
প্রকাশ : ১৮ মার্চ ২০১৪, ১৮:৪৪
বাংলা মায়ের সোনার শোভা মনটা অবাক করে,
চাঁদনী রাতে আলোয় আলোয় রূপ-লাবণ্য ঝরে।
ছবির মতো গাঁয়ের কোলে প্রজাপতির হাটে,
কী অপরূপ হাসি মায়ের শস্যেভরা মাঠে।
পদ্ম ফোটা ঝিলের জলে হংস-মিথুন ভাসে
কলমিডগায় ডাহুক নাচে আষাঢ়-শাওন মাসে।
পূর্ণিমা রাত স্বপ্ন জাগায় বীর বাঙালির প্রাণে,
মায়াবিনীর দীপ্ত হাসি সুখ-আনন্দ বানে।
বাবুই শালিক টিয়ার নাচন নিসর্গ উদ্যানে,
বিশ্বজয়ের গর্বগাথা বাংলাদেশের গানে।