বিনোদন রিপোর্ট
বাংলাদেশ ও দেশীয় চলচ্চিত্রকে বিশ্ব দরবারে নতুন করে পরিচিত করে তুলতে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলা সিনে অ্যাওয়ার্ড-২০১৮’। আগামী ১৩ জুলাই আমেরিকার নিউইয়র্কের জ্যামাইকাতে অবস্থিত ইয়র্ক কলেজ মাঠে অনুষ্ঠিত হবে বাংলাদেশের সর্ববৃহত্ এ চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এবারের আসরে প্রয়াত বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল তারকা নায়করাজ রাজ্জাক, সালমান শাহ, কণ্ঠশিল্পী সুবীর নন্দী ও বারী সিদ্দিকীকে দেওয়া হবে মরনোত্তর সম্মাননা।
আমাদের শোবিজে অনেক জনপ্রিয় তারকাকে এরইমধ্যে হারিয়েছি আমরা। দেশে শুধু না, দেশের বাইরেও রয়েছে তাঁদের কোটি ভক্ত। এবারের অনুষ্ঠানে নায়করাজ রাজ্জাক, সালমান শাহ, কণ্ঠশিল্পী সুবীর নন্দী ও বারী সিদ্দিকীকে মরনোত্তর সম্মাননা জানানো হবে। জুরি বোর্ডের সদস্য হিসেবে আছেন দেলোয়ার জাহান ঝন্টু, শাহ আলম কিরণ, মুশফিকুর রহমান গুলজার, সাফি উদ্দিন সাফি, কবির বকুল ও অপূর্ব রায়। এবার আজীবন সম্মাননার জন্য মনোনয়ন পেয়েছেন চলচ্চিত্রের গুণী দুই তারকা শাবানা ও আলমগীর। এছাড়া ডিপজল, শাকিব খান, বুবলী, বাপ্পি, ইমন, নিরব, ববি, মাহী, গায়িকা দিনাত জাহান মুন্নী, ন্যান্সি, ইমরান, কনাসহ অনেকেই বিভিন্ন ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন।