পতাকায়
প্রকাশ : ১৮ মার্চ ২০১৪, ১৮:৪৫
লাল-সবুজের ঐ পতাকায়
স্বাধীনতার সুখ,
প্রিয় স্বদেশ তোমায় দিলাম
রক্তরাঙা বুক!
লিখে দিলাম রক্ত লেখায়
আকাশচেরা বিজলী মেঘে,
স্বদেশ আমার তোমার তরে
অতন্দ্র রাত রইবো জেগে!
শহর, গাঁয়ে এবং মাঠে
পাখির ডানা-হিজল বন,
স্বাধীন স্বদেশ তোমায় দিলাম
শত্রুজয়ী কিশোর মন!