একাত্তরের স্মৃতি
প্রকাশ : ১৮ মার্চ ২০১৪, ১৮:৪৫
একাত্তরের অনেক স্মৃতি হূদয় মাঝে জাগে,
সোনার বাংলা স্বাধীন হলো চারটি দশক আগে।
স্বাধীনতার কাব্য কথা মস্ত ইতিহাস—
জনক বিহীন বীর-বাঙালি ফেলে দীর্ঘশ্বাস!
সোনার বাংলা মুক্ত হলো রক্তঝরা গানে—
আকাশ জুড়ে তাঁদের ছবি অমর প্রাণে প্রাণে।