বুকের মাঝে
প্রকাশ : ১৮ মার্চ ২০১৪, ১৮:৪৫
মেঘ যখনি হিম কুয়াশা মেঘ তখনি ঘাসে
মেঘরা স্বাধীন ঘাসের ঠোঁটে মুক্তা যেন হাসে।
ডিমের কুসুম সূর্যটা অই পুবের আকাশ লাল
শিশির নিশির ধলপহরে সূর্যমুখি কাল।
স্কুলে যায় শিশু-কিশোর সবার হাতে বই
স্বাধীনতা বুকের মাঝে সেই কথাটি কই।