বীরের দেশে

মায়ের মুখে ফুটলো হাসি তোমার মধুর ভাষণে, একাত্তরে জ্বললো আগুন পাক সেনাদের শাসনে। আমার সোনার দেশটা ওরা পুড়লো দুখের আগুনে, দোয়েল-শ্যামা গাইলো আবার স্বপ্ন রঙিন ফাগুনে। ভয়াল যুদ্ধে প্রাণ হারালো মুটে-মজুর-কিষাণে, সুখের স্বপ্ন উঠলো হেসে স্বাধীনতার নিশানে।