আঁকতে পারি

লাল সবুজে আঁকতে পারি স্বদেশ জয়ের ছবি বাংলাদেশের স্বাধীনতার মুক্তিসেনাই রবি। দশের কথা দেশের ছবি বঙ্গবন্ধু আঁকলেন সোহরাওয়ার্দী উদ্যানে তাই দেশ-জনতা ডাকলেন। ছাব্বিশে মার্চ এলেই বুঝি বাজার-ঘাটও ক্রুদ্ধ একাত্তরের বীর বাঙালি করছে আজও যুদ্ধ। এই যুদ্ধ নয়তো এখোন স্বাধীনতার জন্য এই যুদ্ধ লাল সবুজের চেতনা জুড়ে গণ্য।