পতাকা উডডীন
প্রকাশ : ১৮ মার্চ ২০১৪, ১৮:৪৭
চৈতী রোদে দগ্ধ দুপুর মেঘে আকাশ কালো
বীর বাঙালি উঠলো ক্ষেপে পৃথিবী চমকালো।
সব হারানো মায়ের যেন হূদয় ভরা ব্যথা—
রক্ত ঢেলে আনতে হলো সুখের স্বাধীনতা।
সাতই মার্চের বজ ভাষণ যুদ্ধে যাবার দিন
স্বাধীনতার সুখ-স্বপ্নের পতাকা উড্ডীন।