এসএসসি পরীক্ষার প্রস্তুতি ২০১৫

শিক্ষার প্রয়োজনীয় দিক প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? বাংলা প্রথমপত্র মোঃ সুজাউদ দৌলা সিনিয়র প্রভাষক(বাংলা) রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা বই পড়া প্রমথ চৌধুরী (১৮৬৮ — ১৯৪৬) ১। প্রমথ চৌধুরীর আদি নিবাস কোথায়? (ক) বিক্রমপুরে (খ) পাবনা জেলায় (গ) ঢাকা জেলায় (ঘ) যশোর জেলায় ২।“সবুজপত্র” কে সম্পাদনা করতেন? (ক) রবীন্দ্রনাথ ঠাকুর (খ) কাজী নজরুল ইসলাম (গ) ফররুখ আহমদ (ঘ) প্রমথ চৌধুরী ৩।‘বীরবলের হালখাতা’ কোন ধরনের রচনা? (ক) গল্পগ্রন্থ (খ) নাট্যগ্রন্থ (গ) প্রবন্ধ গ্রন্থ (ঘ) দিনপঞ্জি ৪। প্রমথ চৌধুরীর মৃত্যুর সঠিক সাল-তারিখ কোনটি? (ক) ১২ সেপ্টেম্বর, ১৯৪৬ খ্রি. (খ) ২ সেপ্টেম্বর, ১৯৪৬ খ্রি. (গ) ১০ সেপ্টেম্বর, ১৯৪৬ খ্রি. (ঘ) ৪ সেপ্টেম্বর, ১৯৪৬ খ্রি. ৫। বাংলা সাহিত্যে ‘বীরবল’ কার ছদ্মনাম? (ক) রবীন্দ্রনাথ ঠাকুর (খ) প্রমথ চৌধুরী (গ) বঙ্কিমচন্দ্র (ঘ) মীর মশাররফ হোসেন ৬।কার নেতৃত্বে বাংলা সাহিত্যে নতুন গদ্যধারা সূচিত হয়? (ক) বঙ্কিমচন্দ্র (খ) রবীন্দ্রনাথ ঠাকুর (গ) শরত্চন্দ্র চট্টোপাধ্যায় (ঘ) প্রমথ চৌধুরী ৭।আমরা জাত হিসেবে কী রকম? (ক) কুলীন নই (খ) শিক্ষিত নই (গ) অভিজাত নই (ঘ) শৌখিন নই ৮। শিক্ষার সর্বপ্রধান অঙ্গ কোনটি? (ক) খবরের কাগজ পড়া (খ) লাইব্রেরি গড়ে তোলা (গ) সাহিত্যচর্চা (ঘ) অনুশীলন ৯। যে জাতি যত নিরানন্দ সে জাতি তত — (ক) দুর্বল (খ) নিষ্প্রাণ (গ) নির্জীব (ঘ) অবহেলিত ১০। জাতি হিসেবে আমরা নির্জীব কেন? (ক) আর্থিক সচ্ছলতার অভাবে (খ) শিক্ষার দোষে (গ) মনোবলের অভাবে (ঘ) আমরা জাত হিসেবে সৌখিন নই বলে ১১।‘বই পড়া’ প্রবন্ধে সেকালে কারা ফ্রান্সকে রক্ষা করেছে? (ক) যারা ধ্যানমগ্ন হয়ে লাইব্রেরিতে অধ্যয়ন করেছে (খ) যারা প্রচুর বই পড়েছে (গ) যারা পরীক্ষায় ভালো ফল করেছে (ঘ) যারা পরীক্ষায় ভালো করে নি ১২। কে সাহিত্যের সার্থকতা বোঝে না, বোঝে শুধু অর্থের সার্থকতা? (ক) অশিক্ষিত মানুষ (খ) শিক্ষিত মানুষ (গ) ডেমোক্রেসি (ঘ) কলেজ পড়ুয়া বিদ্বান ১৩।‘সাহিত্যের নগদ দর নেই’—বলতে কী বোঝায়? (ক) তত্ক্ষণাত্ অর্থ উপার্জন হয় না (খ) মুহূর্তের মধ্যে মূল্যায়িত হয় না (গ) নগদ মূল্য নাই (ঘ) মূল্য সাদরে গ্রহণ করে না ১৪।‘বই পড়া’ প্রবন্ধে সাধারণ অর্থে কাদেরকে অলস বলা হয়েছে? (ক) যারা স্বেচ্ছায় বই পড়ে (খ) যারা বিদ্যাশিক্ষায় আগ্রহী নয় (গ) যার সাহিত্য চর্চার আনন্দ থেকে বঞ্চিত (ঘ) যারা পরীক্ষায় পাশ করতে পারে নি ১৫।কাব্যামৃতে যে আমাদের অরুচি ধরেছে সে দোষ আমাদের- (ক) স্কুল-কলেজের (খ) নিজেদের (গ) সমাজব্যবস্থার (ঘ) শিক্ষার ১৬। সাহিত্যচর্চার সুফল সম্পর্কে অনেকে কী? (ক) সন্দিহান(খ) অজ্ঞ (গ) দ্বিমত পোষণ করে(ঘ) লোভী ১৭।‘শিক্ষা কেউ কাউকে দিতে পারে না’ কারণ- (ক) এটা চর্চার বিষয়(খ) অধ্যয়নের বিষয় (গ) অর্জনের বিষয়(ঘ) অনুশীলনের বিষয় ১৮।সুশিক্ষিত লোক মাত্রই কী? (ক) স্বশিক্ষিত (খ) ভদ্র (গ) বিনয়ী(ঘ) নম্র ১৯।‘সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত’ উক্তিটি কার? (ক) প্রমথ চৌধুরী (খ) মোতাহের হোসেন চৌধুরী (গ) কাজী নজরুল ইসলাম (ঘ) মুহম্মদ শহীদুল্লাহ ২০। নিজেদের ভাষা-সংস্কৃতি ও জীবনবোধের পূর্ণ বিকাশের জন্য কোনটি প্রয়োজন? (ক) স্বাধীনতা(খ)সুশিক্ষা (গ) সাহিত্যচর্চা(ঘ) আন্দোলন ২১। অপরাপর শাস্ত্রে যা আছে তা বুঝাতে নিচের কোন যুক্তিটি সমর্থনযোগ্য? (ক) মানুষের আশা ভরসার ভগ্নাংশ (খ) মানুষের বিবেক বুদ্ধির (গ) মানুষের চিন্তা চেতনার ভগ্নাংশ (ঘ) মানুষের মনের ভগ্নাংশ ২২। শিক্ষকের সার্থকতা বোঝায়- (ক) শিক্ষাদানে (খ) শিক্ষা অর্জনে ছাত্রকে সক্ষম করায় (গ) শিক্ষার্থীকে জ্ঞান দান করা (ঘ) সহজে পরীক্ষায় পাশের জ্ঞান দান ২৩। শিক্ষার প্রয়োজনীয় দিক প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? (ক) ক্ষুিপপাসার চেতনা (খ) কর্তৃত্ব লাভের স্পৃহা (গ) মনুষ্যত্ববোধের জাগরণ (ঘ) আর্থিক প্রতিষ্ঠার আগ্রহ ২৪। মানুষের জীবনে সর্বশ্রেষ্ঠ শখ কোনটি? (ক) খেলাধুলা (খ) উদরপূর্তি (গ) লেখাপড়া (ঘ) বই পড়া ২৫। কোন মৃত্যুর রেজিস্ট্রারি রাখা হয় না? (ক) আত্মার (খ) দেহের (গ) মানুষের (ঘ) মনের