আজকের রাশিফল
প্রকাশ : ১৮ মার্চ ২০১৪, ১৮:৫০
১৯ মার্চ, ২০১৪ খ্রিস্টাব্দ, বুধবার
আজ ৫ চৈত্র, ১৪২০ বঙ্গাব্দ এবং ১৭ জমা: আউয়াল, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মীন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-১৬ মিনিটে এবং সূর্যাস্ত ৬-১২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মীন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:১। আপনার উপর প্রভাবকারী গ্রহ: রবি ও নেপচুন। আপনার শুভসংখ্যা: ১ ও ৭। শুভবার: রবি ও সোমবার। শুভরত্ন: চুনী ও এমেথিস্ট।
প্রকৃতিগতভাবে আপনি: আপনি সৃজনশীল, উদ্যমী ও সাহসী। দৃঢ় ও আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী। আলাপ-আলোচনায় চটপটে। আপনার ইনটুইশন প্রখর। মৌলিক উদ্ভাবনী ক্ষমতা আছে আপনার। আবেগপ্রসূত সিদ্ধান্ত নেয়ার মারাত্মক প্রবণতা থাকতে পারে আপনার মধ্যে। সিদ্ধান্ত গ্রহণে ও পরিকল্পনায় আপনাকে ধীরস্থির হতে হবে। তাহলে জীবনে সাফল্যের সম্ভাবনা অনেক বেশি।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: অভিযাত্রী ডেভিড লিভিং স্টোন, বিজ্ঞানী নরম্যান হাওয়ার্থ, প্রত্নতত্ত্ববিদ জন বার্ট মার্শাল, নাসরিন রিয়াজ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল\ মনোমালিন্য এড়িয়ে চলুন। বিরোধকে প্রশ্রয় দেয়া ঠিক হবে না। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। পড়াশোনায় মন বসাতে পারবেন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। রোমান্স ও বিনোদন শুভ।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ হঠাত্ অনভিপ্রেত কিছু ঘটনা ঘটতে পারে। অপ্রিয় ঘটনা এড়িয়ে চলার চেষ্টা করুন। চাকরিজীবীদের জন্য সময় অনুকূল থাকবে। কর্তৃপক্ষের সন্তুষ্টি লাভ করতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। যে কোনো অবস্থায় নিজেকে সংযত রাখুন।
মিথুন রাশি
২১ মে-২০ জুন \ শরীর ভালো নাও থাকতে পারে। অন্যের কোনো কাজের ভুলের দায়িত্ব আপনার উপর আসতে পারে। সতর্ক থাকার চেষ্টা করুন। অবিবাহিতদের বিয়ের ব্যাপারে সতর্ক সিদ্ধান্ত নিন। অভিভাবকের অমতে বিয়ের ব্যাপারে আরো ভাবুন। প্রাপ্ততথ্য ভালোভাবে যাচাই করে নিন।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই \ দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। অল্প পরিশ্রমে বেশি সাফল্য আশা করতে পারেন। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। কর্ম পরিবেশ ভালো থাকবে। আর্থিক দিক ভালো যেতে পারে। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট \ ব্যবসায়িক দিক ভালো যাবে। সার্বিক দিক কিছুটা ভালো যেতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। কোনো বিবাদে না জড়ালে ভালো করবেন। কোনো আত্মীয় দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। পিতা বা কোনো অভিভাবকের সহযোগিতা পেতে পারেন।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ ব্যবসায়িক দিক ভালো যাবে না। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। হঠাত্ অসুস্থ বোধ করতে পারেন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। দাম্পত্য ভুল বুঝাবুঝির অবসান হতে পারে।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ ব্যয়াধিক্য দেখা দিতে পারে। পারিবারিক কোনো ব্যাপারে চিন্তিত হতে পারেন। অবিবাহিতদের বিয়ের ব্যাপারে কোনো যোগাযোগ হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে না নতুন বিনিয়োগ ফলপ্রসূ নাও হতে পারে। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর \ পারিবারিক পরিবেশ অনুকূল নাও থাকতে পারে। দাম্পত্য ভুল বুঝাবুঝি পরিহার করার চেষ্টা করুন। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল নাও থাকতে পারে। ব্যবসায়িক মন্দা ধীরে ধীরে কাটিয়ে উঠতে পারবেন। জেদের বশবর্তী হয়ে কোনো কাজ করা ঠিক হবে না। যোগাযোগ শুভ।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ কর্মপরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। কাজকর্মে প্রত্যাশা অনুযায়ী অগ্রগতি নাও হতে পারে। ব্যয় বৃদ্ধি পাবে। ব্যয়াধিক্যের জন্যে সঞ্চয়ের প্রচেষ্টা বাধাগ্রস্ত হতে পারে। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। বিনোদন শুভ।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ জাতিকাদেরকে প্রেমের ব্যাপারে সতর্ক থাকতে হবে। অভিভাবকের অমতে বিয়ের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়া ঠিক হবে না। শরীর ভালো যাবে না। স্নায়ু অথবা হূদযন্ত্র সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিতে পারে। অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ বয়স্কদের শরীর অসুস্থ হতে পারে। সতর্ক থাকার চেষ্টা করুন। কোনো মূল্যবান জিনিস নষ্ট হতে পারে। শান্তি-শৃঙ্খলা বজায় নাও থাকতে পারে। আজ কোনো ঝুঁকি নেবেন না। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ রাজনীতিকদের জন্য দিনটি শুভ নয়। বিরোধীপক্ষ সমস্যা সৃষ্টির চেষ্টা করবে। দাম্পত্য শান্তি ব্যাহত হতে পারে। যৌথ ও অংশীদারি ব্যবসায় সতর্কতা অবলম্বন করুন। চাকরিজীবী সন্তানের জন্য দিনটি শুভ। প্রবাস আনন্দদায়ক হতে পারে।