আগামীকাল
‘পঞ্চনারী আখ্যান’
প্রকাশ : ১৮ মার্চ ২০১৪, ২০:৪২
আগামীকাল জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হতে যাচ্ছে ঢাকা থিয়েটারের নাটক ‘পঞ্চনারী আখ্যান’। হারুন রশীদের রচনা এবং শহীদুজ্জামান সেলিমের পরিচালনায় এই নাটকে একক অভিনয় করেছেন গুণী অভিনেত্রী রোজী সিদ্দিকী। এই নাটকটি ঢাকা থিয়েটারের ৩৭তম প্রযোজনা। এর মঞ্চ পরিকল্পনা করেছেন আফজাল হোসেন, সংগীত পরিকল্পনায় শিমূল ইউসুফ ও চন্দন চৌধুরী।