মোদিকে ‘সত্’ বলা হয়নি :উইকিলিকস

বিশ্বজুড়ে হইচই ফেলে দেয়া জুলিয়ান অ্যাসাঞ্জ প্রতিষ্ঠিত ওয়েবসাইট উইকিলিকস বলছে, তারা কখনোই ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদিকে ‘ন্যায়পরায়ণ’ বা ‘সত্’ বলে উল্লেখ করেনি। টুইটারে দেয়া ধারাবাহিক বার্তায় উইকিলিকস মঙ্গলবার এই দাবি করে। উইকিলিকস বলছে, “তিনি জনপ্রিয় কারণ তার ‘ভাবমূর্তি’ ‘ন্যায়পরায়ণ’-এর মতো”, টুইটারবার্তায় জানিয়েছে উইকিলিকস।বিজেপি সমর্থকরা একটি পোস্টার ছাপিয়ে প্রচারণা চালায়, অ্যাসাঞ্জ বলেছেন, ‘যুক্তরাষ্ট্র মোদিকে ভয় পায় কারণ তিনি ন্যায়পরায়ণ।’