সংবাদ কণিকা
প্রকাশ : ১৮ মার্চ ২০১৪, ২১:১৩
হাইতিতে তৈরি হচ্ছে
অত্যাধুনিক ট্যাবলেট!
রাজধানী পোর্ট অফ প্রিন্সে এখন তৈরি হচ্ছে নানা ধরনের ট্যাবলেট। দেশের সীমানা ছাড়িয়েও ছড়িয়ে পড়ছে কম দামি এই ট্যাবলেটের চাহিদা। চাহিদা পূরণ করতে প্রতিমাসে তৈরি করা হচ্ছে ৪ থেকে ৫ হাজার ট্যাবলেট। ‘স্যুরট্যাব’ বা ‘শিওরট্যাব’ নামটি বিশ্বময় ছড়িয়ে পড়তে বোধহয় আর বেশি বাকি নেই। এতদিন হাইতির নাম বললে শুধুই মনে পড়তো দারিদ্র্যপীড়িত এমন কিছু মুখ ফরাসি শব্দ ‘স্যুর’ আর ট্যাবলেটের প্রথম অংশ ‘ট্যাব’ মিলিয়ে হাইতির এই ট্যাবলেটটির নাম রাখা হয়েছে ‘স্যুরট্যাব’।—ডয়চে ভেলে
প্যারিসে গাড়ি চলাচলে
বিধিনিষেধ
ফ্রান্সের রাজধানী প্যারিসের উচ্চমাত্রার বায়ু দূষণ সরকারকে গাড়ি চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করতে বাধ্য করেছে। এতে একদিন গাড়ি চালানোর পরদিন সেই গাড়ি চালানো বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে। একদিন জোড় রেজিস্ট্রেশন নম্বরধারী গাড়িগুলো রাস্তায় নামবে, আর বেজোড়গুলো গ্যারেজে অপেক্ষা করবে। মোটর সাইকেলগুলোও এ নিষেধাজ্ঞার আওতায় থাকবে। নির্দেশ অমান্যকারী গাড়িগুলোকে জরিমানা করা হবে।—বিবিসি
জাল পাসপোর্ট ধরতে
ইন্টারপোল
মালয়েশিয়ার সামপ্রতিক বিমান দুর্ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক ভ্রমণ সংক্রান্ত বেশ কিছু বিষয় নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। যেমন- চোরাই বা জাল পাসপোর্ট নিয়ে যাত্রা। অথচ ইন্টারপোলের এক তথ্যভাণ্ডার তার মোকাবিলা করতে পারে। নাইন ইলেভেনের পর আন্তর্জাতিক পুলিশ কর্তৃপক্ষ ইন্টারপোল একটি তথ্যভাণ্ডার তৈরি করেছে, যাতে চোরাই, জাল বা অবৈধ পাসপোর্ট সংক্রান্ত তথ্য জমা পড়ে। কিন্তু এখনো খুব বেশি দেশ এই তথ্যভাণ্ডার কাজে লাগাচ্ছে না। গতবছর প্রায় ৮০ কোটি বার এই ডেটাবেজ ঘাঁটা হয়েছে। প্রায় অর্ধেকের বেশি প্রশ্ন এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন থেকে। তবে যে কোনো বিমানবন্দরে ইমিগ্রেশন কাউন্টারগুলোকে এই তথ্যভাণ্ডারের সঙ্গে যুক্ত করা মোটেই সহজ কাজ নয়। বিশেষ করে তথ্য ভরার কাজের জন্য বাড়তি কর্মীর প্রয়োজন পড়ে ফলে অনেক দেশই এখনো এই ব্যবস্থা কার্যকর করেনি। —ডয়চে ভেলে