প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

১৭ মার্চ দৈনিক ইত্তেফাকে, ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরিতে সুবিধা গ্রহণের চেষ্টা শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ পাঠিয়েছেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ মাহবুবুর রহমান। তিনি জানান, সংবাদটি সঠিক নয়। তিনি মুক্তিযুদ্ধে খুলনা বিএল কলেজে অধ্যয়নরত অবস্থায় যোগ দেন। মুক্তিযুদ্ধের অধিনায়ক মহাম্মদ আতাউল গনী ওসমানীর স্বাক্ষরে তাকে সরকারের পক্ষে ১৯৭২ সনে মুক্তিযোদ্ধা হিসাবে প্রত্যয়নপত্র প্রদান করা হয়। ১৯৯৯ সালে ১ম প্রকাশিত মুক্তিবার্তায় মুক্তিযোদ্ধা তালিকায় (তৃতীয় বর্ষ ৪র্থ সংখ্যা ২রা ডিসেম্বর বৃহস্পতিবার) তার নাম ক্রমিক নং ০৪০১০১০১৩৭ লিপিবদ্ধ আছে।