দিল্লীর নেতৃত্বে পিটারসেন

ইংল্যান্ডের কাছে ব্রাত্য হয়ে পড়লেও ক্রিকেটকে যে এখনো অনেক কিছুই দেয়ার বাকি কেভিন পিটারসেনের দিল্লী ডেয়ারডেভিলসের সিদ্ধান্ত প্রমাণ করলো সেটিই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দলটি টুর্নামেন্টের পরবর্তী আসরে তাদের অধিনায়ক হিসাবে ঘোষণা করেছে পিটারসেনের নাম। আর দিনেশ কার্তিককে দেয়া হয়েছে সহ-অধিনায়কের দায়িত্ব। গত ফেব্রুয়ারির শুরুতে আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় জানানো পিটারসেনের সঙ্গে একই দলে কাজ করার সুযোগে দারুণ রোমাঞ্চিত দিল্লী কোচ গ্যারি কারস্টেন। দক্ষিণ আফ্রিকার এই বিশ্বকাপজয়ী কোচ বলেন, ‘দিল্লী ডেয়ারডেভিলসের অধিনায়ক হিসাবে পিটারসেনের সঙ্গে কাজ করতে আমি উন্মুখ হয়ে আছি। আমি নিশ্চিত দিল্লী দলে তার উপস্থিতি আমাদের জন্য ইতিবাচক প্রভাবই বয়ে আনবে।’ প্রায় ১৫ লাখ ডলারে দিল্লীর সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া পিটারসেন তার ২১ ম্যাচের আইপিএল ক্যারিয়ারে ৪২.২৬ গড়ে করেছেন ৬৩৪ রান।