ভাষা সৈনিক খান সাহেব এম. ওসমান আলীর ৪৩তম মৃত্যুবার্ষিকী

অবিভক্ত বাংলার এম.এল.এ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রশংসিত ‘সবুজ বাংলা’ পত্রিকার সম্পাদক, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য, ৫২ বাংলা ভাষা আন্দোলনের নির্যাতিত সৈনিক নারায়ণগঞ্জ-এর খান সাহেব এম. ওসমান আলীর ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ১৯ মার্চ বুধবার তার নারায়ণগঞ্জ বাসভবন ‘বাইতুল আমান’-এ এবং তার প্রতিষ্ঠিত জামালকান্দি ওসমানিয়া হাইস্কুলে কোরআন খানী, মিলাদ মাহফিল, কাঙ্গালী ভোজ, বস্ত্র বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বাদ যোহর উক্ত মিলাদ মাহফিলে বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীদের উপস্থিত থাকিয়া মরহুমের রুহের মাগফেরাত কামনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য, মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুঃখীদের মধ্যে বস্ত্র বিতরণ এবং জয়পুরহাট (বগুড়া) সাইয়েদীনা মোহাম্মাদুর রসূলুল্লাহ (সাঃ) দীনে মারকাদ এতিমখানা ও মিরপুর নূরে মদিনা আজমেরী দরবার শরীফ এতিমখানায় কোরআন শরীফ খতম ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।