পররাষ্ট্র সচিব দিল্লি যাচ্ছেন আজ

পররাষ্ট্র সচিব শহীদুল হক তিনদিনের সফরে আজ বুধবার নয়াদিল্লি যাচ্ছেন। ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং-এর আমন্ত্রণে নয়াদিল্লি সফরকালে পররাষ্ট্র সচিব দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট সব ইস্যু নিয়ে আলোচনা করবেন। আগামীকাল বৃহস্পতিবার সকালে দুই পররাষ্ট্র সচিব আনুষ্ঠানিক বৈঠক করবেন। এতে ঝুলে থাকা তিস্তার পানি চুক্তি ও সীমান্ত প্রটোকল অনুমোদন, বাণিজ্য, বিদ্যুত্, সীমান্ত, যোগাযোগসহ বিভিন্ন ইস্যু প্রাধান্য পাবে। শহীদুল হক ভারতের পররাষ্ট্র মন্ত্রী সালমান খুরশীদ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিব শংকর মেননের সঙ্গেও সাক্ষাত্ করবেন। এছাড়া স্বরাষ্ট্র, পানি সম্পদ, বিদ্যুত্, বাণিজ্য ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন। ২২ মার্চ তিনি ঢাকা ফিরে আসবেন।