রোগ প্রতিরোধে চকলেট পিল!

চকলেটের নানা হিতকর দিক রয়েছে। চকলেট হূদরোগ ও স্ট্রোক প্রিভেন্ট করে। বিশেষ করে ডার্ক চকলেট। আর বিশেষজ্ঞগণ চকলেটের এই হিতকর গুণ বিবেচনায় এনে চকলেট পিল তৈরি করছে। আর চকলেট প্রেমীগণ চকলেট খান আনন্দ পাওয়ার জন্য। এটা ভেবে নয় যে, চকলেটের স্বাস্থ্যকর উপকারিতা আছে। কিন্তু বিশেষজ্ঞগণ যে চকলেট পিল তৈরি করছেন তাতে সুগার ও ফ্যাট থাকছে না। চিনি ও চর্বি যোগ করা হয় স্বাদ বৃদ্ধির জন্য। আর যেহেতু চকলেট পিল অন্যান্য ওষুধের মত মুখে খেতে হবে তাই এর স্বাদ না থাকলেও চলবে। আর এ ব্যাপারে বস্টনের হারভার্ড এফিলিয়েটেড ব্রাইহ্যাম এন্ড ওমেন্স হসপিটালের রোগ প্রতিরোধ বিভাগের প্রধান ড. জোয়ান ম্যানসন উল্লেখ করেছেন এই চকলেট পিল তৈরির উদ্যোগের কারণ হচ্ছে এটা দেখা আসলেই চকলেটের কোন স্বাস্থ্যকর দিক আছে না, এটা শুধু রুচিকর বলে খাওয়া হয়। ড. ম্যানসন উল্লেখ করেছেন অতীতে ছোট আকারের স্ট্যাডিতে দেখা গেছে, চকলেট পিল রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে উপকারী বলে প্রতীয়মান হয়েছে। লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ