হায় কপোতাক্ষ

কপোতের চোখের মত স্বচ্ছ ধারার কারণে নাম হয় ‘কপোতাক্ষ’। স্বচ্ছ পানি আর খরস্রোত ছিল এ নদের বৈশিষ্ট্য। মহাকবি মাইকেল মধুসূদন একে বাঙাল মানসে অক্ষয় রূপ দিলেও বাস্তবে এ নদ চিরতরে হারিয়ে যাওয়ার উপক্রম। ফারাক্কার প্রভাবে স্রোত হারিয়ে কপোতাক্ষ যেমন ভরাট হয়ে যাচ্ছে, তেমনি হয়ে যাচ্ছে বেদখল। শুকিয়ে যাওয়া এ নদের বুকে চাষাবাদ আর অবৈধ স্থাপনা নির্মাণ এখন অতি সাধারণ দৃশ্য-ফোকাস বাংলা